এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুর হোসেনপুরে বৃদ্ধ দম্পতিকে পিস্তল দেখিয়ে বেঁধে রেখে ডাকাতি!

Published on: April 13, 2019 । 12:22 PM

বৃদ্ধ বৃদ্ধাকে একা পেয়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে সর্বস্ব লুট করে নিয়ে গেল একদল দুস্কৃতী। দাসপুর থানার হোসেনপুর গ্রামের সুধাংশু রায়ের বাড়িতে এই দুঃসাহসিক ডাকাতির ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত প্রায় ১টা নাগাদ।
গৃহকর্তা ৬৮ বছরের সুধাংশু বাবু জানান রাত ১ টায় হঠাৎ তাঁর ঘরের দরজায় ধাক্কা দিয়ে জনাকয়েক বলতে থাকে তার স্ত্রী অসুস্থ তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। সুধাংশুবাবু দরজা খুলে বেরিয়ে এলে দুস্কৃতীরা তাঁকে বেঁধে ফেলে। সুধাংশুবাবুর দুই ছেলে। ছেলেরা কর্মসূত্রে বাইরেই থাকে। ঘাটাল মেদিনীপুর সড়কের ধারে হোসেনপুরে তাঁদের বাড়িটির আসেপাশে আর অন্য কোনো বাড়ি নেই। ওই ঘটনার রাতে তাঁরা আলাদা আলাদা ঘরেই ঘুমাচ্ছিলেন। সুধাংশুবাবুর স্ত্রী মিনতী রায় জানান দুস্কৃতীরা প্রথমে তাঁর ঘরে ঢুকে তাঁর গায়ের গহনা খুলে নেয়। পাশের ঘরের সমস্ত আসবাব পত্র উলটে পালটে সব তছনছ করে। এর পর তারা মিনিতীদেবিকে বলেন তাঁর স্বামীকে ডেকে তুলতে। মিনিতী দেবেঈর গলা শুকিয়ে এলে তারাই ফন্দিবকরে স্ত্রীর অসুস্থতার কথা বলে সুধাংশুবাবুকে ঘর থেকে বের করে আনেন।

সুধাংশু বাবু জানান, নগদ টাকা ও গহনা মিলিয়ে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের সম্পত্তি তারা নিয়ে গেছে। শুধু তাই নয় তাঁর কাছে দুটি মোবাইল ছিল,তাও তারা নিয়েগেছে।
জানাগেছে দুস্কৃতীরা সংখ্যায় ৪ জন ছিল। সবার মুখে কালো কাপড়া বাঁধা ছিল। প্রত্যেকের হাতেই লোহার রড আর একজনের হাতে পিস্তল ছিল। তাদের বয়স ৩০ এর মধ্যেই বলে সুধাংশুবাবুর ধারনা। ঘটনার খবর পেয়ে ওই রাতেই দাসপুর পুলিসের তরফে সুধাংশুবাবুর বাড়ি।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে