এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে স্ব-সহায়ক গোষ্ঠীর থেকেও কাটমানি নেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Published on: June 24, 2019 । 9:54 PM

প্রোমোটার,ঠিকাদার ছেড়ে এবার স্বসহায়ক দলের থেকে কাটমানি খাওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতা ও তৃণমূল পরিচালিত গ্রামপঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। ঘটনা দাসপুর থানার রাজনগর গ্রাম পঞ্চায়েতে। ওই এলাকায় রাজনগর পূর্ব প্রভাত স্বসহায়ক দলের সভানেত্রী মোনালীসা হাইতের বিরুদ্ধে অভিযোগ তোলে তাঁরই গ্রুপের অন্যান্য সদস্যারা। তাঁদের অভিযোগ তাঁদের কে না জানিয়ে সভানেত্রী তাদের গ্রুপের টাকা তুলে নিয়েছে।

কিন্তু মোনালিসা দেবি জানান স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও ওই গ্রাম পঞ্চায়েত প্রধান অরুন দোলইয়ের নির্দেশে সে টাকা তিনি ব্যঙ্ক থেকে তুলে তাঁদের হাতেই তুলে দিয়েছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে আজ ২৪ শে জুন রাজনগর গ্রাম পঞ্চায়েত কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখায় স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে