এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে গাড়ির ধাক্কায় ভেঙে পড়ল বসতবাড়ি সহ দোকান

Published on: December 13, 2018 । 4:41 AM

এক মালবাহী ম্যাজিক গাড়ির ধাক্কায় বসতবাড়িসহ দোকানঘর ভেঙে পড়ল। ঘটনাটি ঘটেছে ঘাটাল-পাঁশকুড়া সড়কের ধারে চাঁদপুরের মনসাতলা মালিক পাড়ার রাস্তায়।

আরও পড়ুন-UUPTWA এর হাত শক্ত করে চাঁদা বয়কট করলেও খুদে খেলোয়াড়দের তালিমে খামতি রাখেননি ঘাটালের শিক্ষক শিক্ষিকারা

বাড়ি মালিক হীরালাল আড়ি জানিয়েছেন, গতরাতে প্রায় সাড়ে আটটা নাগাদ মালবাহী একটি ম্যাজিকগাড়ি আচমকাই তার ঘর লাগোয়া দোকানে এসে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতা এতটাই ছিল যে তার দোকান ঘরের দেওয়াল ভেঙে পড়ে।

স্থানীয়দের তৎপরতায় গাড়ির চালককে গাড়ি থেকে উদ্ধার করা হয়। হতাহতের খবর নাই। তবে স্থানীয়দের সাথে কথা বলে জানাগেছে, চালক মদ্যপ অবস্থায় ছিল।
সমস্ত ঘটনা দাসপুর পুলিসে জানানো হলে পুলিস এসে পরিস্থিতি দেখেগেছে। উপযুক আইনি ব্যবস্থার জন্য আবেদন রেখেছেন হীরালাল আড়ি।

মোবাইলে নিয়মিত খবর পড়তে এইখানে ক্লিক করুন Whatsapp

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে