এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের দুই উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থী হঠাৎ নিখোঁজ, এলাকায় চাঞ্চল্য

Published on: February 15, 2019 । 4:42 PM

১৪ ফেব্রুয়ারি,বৃহস্পতিবার বিকেল থেকেই দাসপুর রাজনগরের দুই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দাসপুর থানার রাজনগর ইউনিয়ন হাইস্কুলের উচ্চমাধ্যমিকের দুই ছাত্র রিন্টু দাস ও প্রীতম দাস গতকাল দুপুরে টিউশন যাবার নাম করে বাড়িথেকে বাইক নিয়ে বেরিয়ে যায়। বেলা গড়িয়ে রাত হলেই রাজনগর গ্রামের দাসপাড়ার দুই ছেলে বাড়ি ফেরেনি।

চারিদিকে খোঁজ চলে কোথাও কোনো হদিশ মেলেনি। তাদের কাছে থাকা মোবাইলেও ফোন যায়নি। অবশেষে অভিযোগ জানানো হয় দাসপুর পুলিসে।

রিন্টু ও প্রীতম দুজনেই কলাবিভাগ থেকে এবার উচ্চমাধ্যমিক দেবে। আগামী ২৬ ফেব্রুয়ারি থেকেই উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু। পরীক্ষার ঠিক আগেই দুই পরীক্ষার্থীর নিখোঁজ হওয়া নিয়ে রাজনগর এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

বিদ্যালয় সূত্রে জানাগেছে ওই দুই ছাত্র পড়াশোনা যথেষ্ট গুরুত্ব দিয়েই করে। কিন্তু হঠাৎ তাদের উধাও হয়ে যাওয়ার খবরে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও চিন্তিত।

দুই ছাত্রের বাবা গনেশ দাস ও প্রণয় দাস দুজনেই ছেলেদের হঠাৎ উধাও হওয়া মেনেনিতে পারছেন না। পরিবার সূত্রে বলাহয়,তারা তাদের ছেলেদের সাথে একেবারে বন্ধুর মতই মিশে এসেছেন। যে কোনো সমস্যা হলে ছেলেরা আগে তাদেরকে জানায়। কিন্তু পরীক্ষার আগে ঠিক কী এমন ঘটল যে ছেলেরা একেবারে উধাও হয়ে গেল? বুঝতে পারছে না দাস পরিবার।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে