এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ডেঙ্গুর প্রকোপ রুখতে বাড়ি বাড়ি যাচ্ছে দাসপুরের এই স্কুল

Published on: September 7, 2018 । 10:42 PM

সৌমেন মিশ্র,রাজনগর: আবহাওয়া একটু ঠান্ডা হতেই এদিক ওদিক থেকে অজানা জ্বর বা ডেঙ্গুর খবর নিউজ চ্যানেল গুলোতে কানপাতলেই শোনা যাচ্ছে। সাথে বৃষ্টি যেন মশাদের বংশ বিস্তারে আগুনে ঘিয়ের মত। ১ সেপ্টেম্বর দাসপুর-১ নম্বর ব্লকের রাজনগর ইউনিয়ন হাইস্কুলে ডিঙ্গু নিয়ে একটি সচেতনতা শিবির করা হয়। বিদ্যালয়ের সহাকারী প্রধান শিক্ষক তাপস পোড়েল জানান,শিবিরটিতে ছাত্রছাত্রীদের মশা ও মশা বাহিত রোগ সম্বন্ধে সচেতন করা হয়। ওইদিন বিদ্যালয় চত্ত্বরও পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। পরে কয়েকটি দলে ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষাকাদের সাথে বিদ্যালয় সংলগ্ন কয়েকটি পরিবারে যায়। পরিবারের সদস্যদের ডেঙ্গু ও তার প্রতিকার সম্বন্ধে সচেতন করা হয়। বাড়ির আসেপাশের জমা জলেই যে ডেঙ্গু মশা জন্মায় তা ছাত্রছাত্রীরা বাড়িবাড়ি গিয়ে পরিবারের সদস্যদের বোঝায়। রাতে মশারি আর জ্বর হলেই রক্ত পরীক্ষা এ দুই বিষয়ে স্কুলের পক্ষে এলাকার মানুষকে বোঝানো হয়। তাপসবাবু বলেন,ডেঙ্গু প্রতিবছর রাজ্যে মারাত্মক আকার ধারন করে। কিন্তু একটু সচেতন হলেই আমরা এই ভয়াবহ রোগের হাত থেকে নিস্তার পেতে পারি। বাড়ির চারাপাশ পরিষ্কার, আশেপাশে জল না জমতে দেওয়া,রাতে মশারি আর জ্বর হলেই রক্ত পরীক্ষা করিয়ে নেওয়া। এই কটি বিষয় শুধু আমাদের মেনে চলতে হবে।

বান্টি

▪️সাংবাদিক, ‘স্থানীয় সংবাদ’। মো: 97751 15364

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে