এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে বিজেপি থেকে ভারতী ঘোষ,নাম ঘোষনার সাথে সাথে টুইট করলেন দেব

Published on: March 21, 2019 । 10:22 PM

সব জল্পনার অবশান ঘটিয়ে এবার লোকসভা নির্বাচনে ঘাটাল লোকসভা কেন্দ্রে প্রাক্তন পুলিস সুপার ভারতী ঘোষেরই নাম ঘোষনা করল বিজপির কেন্দ্রীয় কমিটি। জেলার প্রাক্তন পুলিস সুপারের নাম ঘোষণা হওয়ার খবর পাওয়া মাত্রই ঘাটাল লোকসভা কেন্দ্রে বুথে বুথে বিজেপি কর্মী সমর্থকদের উৎসাহ তুঙ্গে।

টুইট করে তৃণমূলের প্রার্থী দেব ভারতী ঘোষকে তাঁর শুভেচ্ছা বার্তায় হার জিতের বাইরে বেরিয়ে ঘাটালের উন্নয়নের শরিক হতে বলেছেন। দেব বলেন,
”বিজেপি প্রার্থী শ্রীমতি ভারতী ঘোষ কে শুভেচ্ছা। উনি আমাদের জেলার এস পি ছিলেন, ঘাটালে রাজ্য সরকারের উন্নয়নের কাজে সাহায্যও করেছেন। জেতা হারা পরের কথা, আমরা সব্বাই মিলে আগামী দিনে ঘাটালে উন্নয়নের কাজ চালিয়ে যাব।”

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭