এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের উৎসাহ দিল প্রাথমিকের ঘাটাল পশ্চিম চক্র

Published on: January 31, 2019 । 6:51 PM

রবীন্দ্র কর্মকার: ৩১ জানুয়ারি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হল প্রাথমিকের ঘাটাল পশ্চিম চক্র অফিসের সভাকক্ষে। ঘাটাল পশ্চিম চক্র এবং ঘাটাল ব্লক স্পোর্টস কমিটির উদ্যোগে এবং সমগ্র শিক্ষা মিশন, পশ্চিম মেদিনীপুরের আর্থিক সহযোগিতায় এই সচেতনতা শিবিরে শতাধিক প্রতিবন্ধী তথা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও তাদের অভিভাবক উপস্থিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাল পশ্চিম চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সৌমেন দে, ঘাটাল পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ পঞ্চানন মণ্ডল, জেলা প্রশিক্ষক অনুপ মণ্ডল, স্পেশাল এডুকেটর দেবাশিস কাজলী প্রমুখ। এছাড়াও এদিন ঘাটাল ব্লকের কৃতী ছাত্র-ছাত্রী, যারা অঙ্কন, খেলাধুলা, বিতর্ক, তাৎক্ষণিক বক্তব্যতে জেলা ও রাজ‍্য পর্যায়ের প্রতিযোগিতায় গিয়েছিল তাদেরকে সংবর্ধনা জানানো হয়।  —ছবি সোমেশ চক্রবর্তী

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব