এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুর পুলিসের তৎপরতায় ভারতী ঘোষের কনভয়ে আক্রমণকারীদের মধ্যে গ্রেপ্তার ১

Published on: March 31, 2019 । 8:54 PM

৩০ মার্চ রাতে ভারতী ঘোষের কনভয়ে আক্রমনের মূল অভিযুক্তদের মধ্যে গ্রেপ্তার ১। দাসপুর থানায় অভিযোগ দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই দাসপুর পুলিস গ্রেপ্তার করল বুবাই রায়কে। ৩০ মার্চ রাত ৯টা ৫৫ মিনিটে দাসপুর থানার জয়কৃষ্ণপুর বাজারে ভারতী ঘোষের কনভয় আটকে জনা ১০/১৫ এর একটি দল মারধোর ও গাড়িতে ভাঙচুর চালায়। এই ঘটনা লিখিতভাবে ভারতী ঘোষ দাসপুর থানা ও নির্বাচন দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিকদের জানিয়েছিলেন। অভিযোগের তীর ছিল রাজ্যের শাসক দল তৃণমূলের দিকেই।

ওই দলটি ভারতী ঘোষের গাড়ি আটকালে গাড়ির দরজা খুলে তাঁর ইলেকশন এজেন্ট অয়ন দন্ডপাঠ নামলে তাকে লাথি মেরে মাটিতে ফেলে মারধোর করা হয় বলে জানা যায়। এই ঘটনায় ভারতী ঘোষ ও তাঁর কনভেনর তপন মাইতির উপরও আক্রমন করা হয় বলে লিখিত অভিযোগে উল্লেখ ছিল। সেখ মুকতার আলি,সেখ নানালি,বুবাই রায় ছাড়াও আরও কয়েকজনকে তাঁরা সনাক্ত করতে সক্ষম হয়েছিলেন। এদের মধ্যে এদিন বুবাই রায়কে দাসপুর পুলিস গ্রেপ্তার করল।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক