এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুর গৌরায় আবার পথ দুর্ঘটনা

Published on: April 6, 2019 । 11:18 AM

চন্দ্রা গুঁই:  দাসপুরে আবার দুর্ঘটনা।  ঘাটাল-পাঁশকুড়া সড়কে প্রত্যহ দুর্ঘটনা যেন লেগেই রয়েছে। আজ ৬ এপ্রিল গৌরা কামারশালার কাছে ঘাটাল-পাঁশকুড়া সড়ক পারাপারের সময় ইঞ্জিনভ্যানের ধাক্কায় গুরুতর জখম হলেন এক বৃদ্ধ। ওই বৃদ্ধের নাম নন্দ চক্রবর্তী। বয়স ৬৫ বছর। এদিন সকালে ওই দুর্ঘটনাটি হওয়ার পর   সাময়িক ভাবে সড়কটি অবরুদ্ধ হয়ে পড়ে। দুর্ভোগে পড়েনে অনেকে।

 পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন ৯টা নাগাদ গৌরার বাসিন্দা  ওই বৃদ্ধ রাস্তা পারাপারের সময় ঘাটালের দিক থেকে আসা ইঁট ভর্তি এক ইঞ্জিন ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মারে। ফলে তিনি গুরুতর চোট পান এবং সাথে সাথে জ্ঞান হারান। স্থানীয়রা তাঁকে গৌরারই এক বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে ভর্তি করার ব্যবস্থা করেন।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক