এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

অধিক রাতে দাসপুরে ভারতী ঘোষের উপর হামলা,নির্বাচন দপ্তরে অভিযোগ দায়ের

Published on: March 31, 2019 । 10:00 AM

প্রচার থেকে ফেরার পথে দাসপুরে ভারতী ঘোষের কনভয় আটকে মারধোর গাড়ি ভাঙচুর। নির্বাচন দপ্তরের দ্বারস্থ ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। ৩০ মার্চ রাত ৯টা ৫৫ মিনিটে ঘটনাটি ঘটেছে দাসপুর থানার জয়কৃষ্ণপুর বাজারে। সেখানেই ভারতী ঘোষের কনভয় আটকে জনা ১০/১৫ এর একটি দল তাদেরকে মারধোর ও গাড়িতে ভাঙচুর চালায়। দাসপুর থানার পুলিস পরে তাদেরকে উদ্ধার করে।
এই ঘটনার কথা লিখিতভাবে ভারতী ঘোষ দাসপুত থানা ও নির্বাচন দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিকদের জানিয়েছেন। অভিযোগের তীর রাজ্যের শাসক দল তৃণমূলের দিকে।

অভিযোগে তিনি জানান,প্রচার সেরে তাঁর গাড়ি যখন দাসপুর থানার জয়কৃষ্ণপুর বাজার অতিক্রম করছিল সেই সময় প্রায় ১০ থেকে ১৫ জনের একটি দল তাঁদের গাড়ি আটকালে গাড়ির দরজা খুলে তার ইলেকশন এজেন্ট অয়ন দন্ডপাট নামলে তাকে লাথি মেরে মাটিতে ফেলে মারধোর করা হয়। এই ঘটনায় ভারতী ঘোষ ও তাঁর কনভেনর তপন মাইতির উপরও আক্রমন করা হয় বলে লিখিত অভিযোগে উল্লেখ।
সেখ মুকতার আলি,সেখ নানালি,বুবাই রায় ছাড়াও আরও কয়েকজনকে তাঁরা সনাক্ত করতে সক্ষম হয়েছেন বলে তিনি লিখিতভাবে জানিয়েছেন।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে