এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বিদ্যাসাগর মেলা হবে ৬ ফেব্রুয়ারি থেকে, হচ্ছে শিশু মেলাও

Published on: January 18, 2022 । 7:46 PM

নিজস্ব সংবাদদাতা: বিদ্যাসাগর মেলা হচ্ছে। আগামী ৬ ফেব্রুয়ারি ২০২২ তারিখ থেকে ওই মেলা শুরু হবে। চলবে ১২ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত। জানুয়ারি মাসের প্রথম দিকে ওই মেলা হওয়ার কথা ছিল। কিন্তু করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার জন্য তা বন্ধ করে দেওয়া হয়েছিল। ওই মেলা কমিটির কর্মকর্তা তথা ঘাটাল পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ বিকাশ কর বলেন, মেলা নিয়ে আজ একটি মিটিং ছিল। সেখানেই ৬ ফেব্রুয়ারি থেকে বিদ্যাসাগর মেলা অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে করোনার জন্য বন্ধ করে দেওয়া  ‘ঘাটাল উৎসব ও শিশু মেলা’ও অনুষ্ঠিত করার প্রস্তুতি শুরু হয়েছে। ঘাটাল উৎসব ও শিশু মেলা ২৩ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বলে মেলা কমিটি সূত্রে জানানো হয়েছে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।