এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে স্কুলের উদ্যোগে রক্তদান শিবির

Published on: August 31, 2021 । 9:32 PM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটাল ব্লকের কিসমৎ দেওয়ানচক ভবানন্দ প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে রক্তদান শিবির হয়। আজ ৩১ আগস্ট বিদ্যালয় প্রাঙ্গনেই রক্তদান শিবিরটির আয়োজন করা হয়। স্কুলের প্রধান শিক্ষক বিশ্বজিৎ জানা বলেন, করোনাকালে রক্তের চাহিদা পূরণের লক্ষ্যে আজ আমাদের স্কুলে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আজ আটজন মহিলা সহ মোট ৪১ জন রক্তদান করেন। দেওয়ানচক-২ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রশান্ত বাইরি, চৌকা নেতাজি বিদ্যামন্দিরের প্রাক্তন প্রধান শিক্ষক দেবাশিস মাইতি, শিক্ষাবন্ধু অসিত পাইন ও অন্যান্য শিক্ষকেরা উপস্থিত ছিলেন বলে জানান বিশ্বজিৎবাবু।

 

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব