এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বাইকের ধাক্কায় দাসপুরে বৃদ্ধার মৃত্যু

Published on: September 15, 2022 । 10:34 PM

শ্রীকান্ত ভুঁইয়া, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: আজ ১৫ সেপ্টেম্বর ২০২২ বিকেলে দাসপুর থানার রানা তাজপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বৃদ্ধার। ,নাম পুষ্পা রাউত (৭৪) বাড়ি রানা গ্রামে।  পুলিশ সূত্রে জানা গেছে,   বিকালে তাজপুর আশ্রম গড়া জনকল্যাণ দুগ্ধ সমিতিতে দুধ আনতে যাওয়ার সময় পুষ্পদেবীকে এক বাইক চালক ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে বৃদ্ধা রোডের মধ্যে লুটিয়ে পড়েন।  স্থানীয়রা তাঁকে তুলে নিয়ে সোনাখালি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে,  ঘাতক ওই বাইকটিকে আটক করা হয়েছে।  বাইক আরোহীর নাম শম্ভু সাউ বাড়ি কোলাঘাট থানার মান্ডারগাছিতে। তিনি স্ত্রী ও মেয়েকে নিয়ে বাড়ি যাওয়ার পথে বৃদ্ধাকে ধাক্কা মারেন। পড়ুন: আজ দাসপুরে সামাটে মারুতি ও লরির মুখোমুখি ধাক্কায় মৃত এক, জখম তিন

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক