এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ব্রেক ফেল?হাওড়া বাসের ধাক্কা একের পর এক বাইককে

Published on: October 29, 2021 । 9:52 AM

শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটাল-পাঁশকুড়া সড়কে যাত্রী ভর্তি হাওড়াগামী বাসের ব্রেক ফেল। রাস্তার পাশের একাধিক বাইকের উপর দিয়ে চলে গেল বাস,পলাতক বাসের চালক। এমন ঘটনায় চাঞ্চল্য দাসপুর থানার গোবিন্দনগরে। জানা গিয়েছে, আজ শুক্রবার সকাল প্রায় ৭টা নাগাদ সন্ধীপুর হাওড়া নামে এক যাত্রীবাহী বাস যাত্রী নিয়ে দাসপুরের গৌরা বাসস্টপে দাঁড়ায় তারপর বাস ছাড়ার সময় বাস সামনে না এগিয়ে পিছনের দিকে গড়িয়ে যেতে থাকে। বাসের মধ্যে তখন হাওড়া গামী বহু যাত্রী। হঠাৎ এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীদের পাশাপাশি স্থানীয় দোকানদাররাও। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাইকের উপর দিয়ে গড়ে বাসের চাকা। বেশ কিছুক্ষণ পর বাসের চাকায় কাঠের গুঁড়ি দিয়ে বাসকে আটকানো হয়। উদ্ধার করা হয় বাসের মধ্যে আটকে থাকা যাত্রীদের। অন্যদিকে অবস্থা বেগতিক দেখে ততক্ষণে চম্পট দেয় বাসের চালক। মনে করা হচ্ছে বাসের হঠাৎ ব্রেক ফেল হওয়ার কারণেই এই বিপত্তি।

ঘটনায় হতাহতের কোনও খবর না থাকলেও রাস্তার ধারে রাখা তিনটি বাইক দুমড়ে-মুচড়ে গেছে। বাইকের মালিকরা ক্ষতিপূরণের দাবি জানাচ্ছেন। বর্তমানে বাসটি দাসপুর থানার গৌরা বাসস্টপেই দাঁড়িয়ে।

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক