এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে বন পুজো ও বন উৎসবে মাতল আদিবাসীরা

Published on: February 1, 2019 । 8:54 AM

আদিবাসীদের সংস্থা রূপনারায়ণপুর আদিবাসী বেঙ্গল টাইগারস্ এর আয়োজনের ২৯ জানুয়ারি রূপনারায়ণপুর ফুটবল ময়দানে সারা দিন ও রাত ব্যাপী অনুষ্ঠিত হল রূপনারায়ণপুর বন উৎসব ও বন পূজা ২০১৯।

দাসপুর হরিরামপুরের এই ফুটবল ময়দানে এদিন সকালেই আদিবাসী পরিবারের মানুষজন বনপূজায় মেতে ওঠে। ধামসা মাদল ও মহিলাদের নৃত্যের মাধ্যমে মহা ধুমধাম করে ঘট ডোবানো হয়।

সারাদিন ব্যাপী ছিল খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এই সংস্থার সভাপতি শান্তনু ডোরাই বলেন,আমাদের এই বন পূজার মাধ্যমে আমাদের সম্প্রদায়ের মানুষেরা সারাদিন ধরে একসাথে থাকি,বনদেবীর পূজা করি,এক সাথে খাওয়া দাওয়া করি। এবার আমাদের এই পূজা তৃতীয় বৎসরে পড়ল। এদিন সারারাত ধরে ধামাওসা মাদলের তালে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা আদিবাসী নৃত্যে মেতে ওঠেন।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব