এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

আসল সোনাচুরি কে করেছেন তা নিয়েই সরাসরি মন্তব্য করলেন ভারতী ঘোষ

Published on: April 20, 2019 । 1:41 PM

রবীন্দ্র কর্মকার: ভারতী ঘোষকে সোনা চুরির মামলায় ফাঁসানো হয়েছে। আসল সোনা চুরি করেছে যারা তাদের বিষয়েই প্রকাশ্যে হাঁড়ি ভাঙা হবে এবার। আজ ২০ ফেব্রুয়ারি এমনই বিস্ফোরক মন্তব্য করলেন পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন পুলিশ সুপার তথা ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ।  তাঁকে ১৯ এপ্রিল সিআইডি প্রায় ৮ঘন্টা ধরে জেরা করেছিল। আবার তাঁকে ২২ এপ্রিল জেরা করার জন্য নোটিশ ধরানো হয়েছে। ওই নোটিশের প্রেক্ষিতে তিনি বলেন, আমি আমারা আইনজীবীদের সঙ্গে কথা না বলে এনিয়ে কোনও সিদ্ধান্ত নেব না।

তিনি বলেন, আমাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে হেনস্তা করা হচ্ছে। প্রচারে বাধা দেওয়ার জন্য সিআইডির জেরা। ওসিরাও আমাকে সভা করার জন্য সঠিক ভাবে অনুমতি দিচ্ছেন না। আসলে ঘাটাল লোকসভা কেন্দ্রে বিজেপির পাল্লা ক্রমশ ভারি হওয়ার জন্যই এসব করা হচ্ছে। ভারতীদেবী আরও অনেক বিস্ফোরক মন্তব্য করেছেন। এই ভিডিওটিতে সমস্ত কথাই শুনতে পাবেন।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177